জগন্নাথপুর থানার ওসি ও দুই দারোগা পুরষ্কৃত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭

Manual4 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের ওসি হারুনুর রশীদ চৌধুরী যোগদানের পর থানায় জমে থাকা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীকে গ্রেফতার করতে উল্লেখযোগ্য একাধিক বিশেষ অভিযান চালিয়ে সফলও হয়েছে পুলিশ। এনিয়ে সর্বত্র সুনাম কুঁড়িয়েছে থানা পুলিশ। তার স্মীকৃতি উপহার হিসেবে ওসি হারুনুর রশীদ চৌধুরীসহ এসআই লুৎফুর রহমান ও এএসআই শাহ জামালকে পুরষ্কৃত করেছে জেলা পুলিশ। পুরষ্কার হিসেবে তাদের হাতে প্রদান করা হয় সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র।

Manual2 Ad Code

সোমবার (২০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে এ পুরস্কার প্রদান করেন সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জগন্নাথপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ছাতক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দুলন মিয়া, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

মূলত তাদেরকে বর্তমান মাসের ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযানে সফল হওয়া এ পুরষ্কার প্রদান করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

এ প্রাপ্তির তাঁদের এগিয়ে নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয়ী পুরষ্কার প্রাপ্ত অফিসার জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী। তিনি এ ধরনের অভিযানে সহযোগিতা করায় থানা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান। আগামী এধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান ওই পুলিশ কর্তা।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ১-৭ নভেম্বর পর্যন্ত পরিচালিত হয় বিশেষ অভিযান। এ বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২৫ আসামি ও সাজাপ্রাপ্ত ৭ আসামিকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..