সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
নেত্রকোনা সদর উপজেলার বালুয়াকান্দা থেকে রুমা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ময়না তদন্তের জন্য পুলিশ মৃতের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ তার হাতের লেখা একটি চিঠি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালুয়াকান্দা লিটন মিয়ার মেয়ে রুমা আক্তার নেত্রকোনা সরকারি মহিলা কলেজে ১ম বর্ষের ছাত্রী। ছাত্রীর মা পারুল আক্তার জানান, শুক্রবার ভোরে নামাজ পড়ে ঘরের বাইরে বের হয় রুমা। প্রায় এক ঘন্টা গ্রামের জনৈক পথচারী বাড়ির সামনে পুকুর পাড়ে একটি আম গাছের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে বাড়ির লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাশের গ্রামের সাতবেরীকান্দা গ্রামের মঞ্জুরুল হক মঞ্জুর ছেলে সোহান মিয়ার সাথে তার প্রেম ছিল বলে শুনা যাচ্ছে। প্রেমিকের বিয়ের খবর শুনে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd