সিলেট | |
প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় ভারতীয় ‘তীর’ খেলা এখনো বন্ধ হয়নি। প্রতিদিন নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বালুর মাঠে বাবুল ও বাছনের স্পটে কয়েকজন নামধারী সাংবাদিক ও অসাধু পুলিশের শেল্টারে চেলছে অবৈধ ‘তীর’ নামক ঝমজাট জুয়া খেলা। এর আগে এই চক্রের নিয়ন্ত্রনে তিন ‘তাস’ খেলা নগরীর দক্ষিণ সুরমার ওই মাঠে চলে আসছিলো। ইদানিং তীর খেলা ব্যাপক আকার ধারণ করেছে। বাবুল ও বাছন জুয়াড়ী চক্র প্রতিদিন তীর খেলার নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জানা যায় নামধারী সাংবাদিকদের প্রতিনদিন ১০০০ হাজার ও কদমতলী পুলিশ ফাঁড়ির অসাধু পুলিশকে সাপ্তাহিক হারে চাঁদা দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের এই অনৈতিক কার্যকলাপ। নামধারী সাংবাদিকদের মধ্যে একজন হলেন সাপ্তাহিক পত্রিকার যিনি সকল মাদক, জুয়া ও পতিতাদের শেল্টার দিয়ে থাকেন, বাকি আরও ৩/৪ জন দৈনিক পত্রিকার তারা দক্ষিন সুরমার যত অবৈধ আস্তানা আছে ওই গুলা থেকে নিউজ করার ভয় দেখিয়ে দৈনিক ৫০০/১০০০ টাকা করে চাঁদা আদায় করেন বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।<br>
ফলে ওই এলাকার কিশোর, যুবকসহ এলাকার হাজারো জনসাধারণ তীর খেলা লাভজনক মনে করে সর্বস্ব বিলীয়ে দিচ্ছে তাদের মাঝে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন তারা বেড়েই চলেছে অবৈধ এই ভারতীয় ‘তীর’ নামক জুয়ার আসর বলে মন্তব্য করছেন সচেতন মহল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd