সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ থানাধীন ৩ নং কাজলসার ইউনিয়নের চারিগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক চিহ্নিত মহিলা মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে- অদ্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর অনুমান আড়াই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেনের দিক-নির্দেশনায় এসআই মোঃ সামসুল হক সুমনের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল চিহ্নিত মাদক বিক্রেতা জনৈকা রিনা বেগম (৪৮) এর বসতঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তার হেফাজতে রাখা ৫৭ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন জানান- ধৃত আসামি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd