বিশ্বনাথের ডা. শিশির ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের কৃতিসন্তান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
রবিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১) মল্লিকা খাতুন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।