দাওয়াতুল ইসলাম লুটন শাখার দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

দাওয়াতুল ইসলাম লুটন শাখার দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধি : বৃটেনের লুটন ডাউন্সটেবল ১০৮ শেরলী রোডের ঈমাম মাওলানা নূরুর রহমান আরবীর বাসায় দাওয়াতুল ইসলাম লুটন শাখার এক জরুরী দায়িত্বশীল সমাবেশ ইমাম নুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারী রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। লুটন এর সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে সমাবেশে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ডেপুটি সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল মুকিত।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার জনাব মারফত আলী।
সমাবেশ শেষে লুটন শাখার পক্ষ থেকে টার্কির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য কালেকশন কৃত টাকা কেন্দ্রীয় তহবিলে প্রদান করেন লুটনের নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে বার্ষিক কর্ম পরিকল্পনা অনুমোদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..