সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩
জৈন্তাপুর সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র ডিবির হাওর এলাকায় লাল শাপলা বিল হিসেবে সারা দেশব্যাপী পরিচিত ডিবির হাওর বিলে শতাধিক বিভিন্ন প্রজাতির অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে।
গত ১২ জানুয়ারি উপজেলার দরবস্ত বাজারে অবৈধ ভাবে অতিথি পাখি বিক্রয় কালে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী অভিযান পরিচালনা করে শতাধিক বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জব্দ করেন।
এ সময় স্থানীয় থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাগণ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে ডিবির হাওর শাপলা বিল পর্যটন কেন্দ্রে শতাধিক বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, লাল শাপলা বিল সুরক্ষা কমিটির সভাপতি আব্দুস শুক্কুর সহ কমিটির অন্যান্য সদস্য প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd