সিলেট জেলা যুবদলের নেতৃত্বে মুমিন ও মকসুদ

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

সিলেট জেলা যুবদলের নেতৃত্বে মুমিন ও মকসুদ

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও মকসুদ আহমদ। জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিন ৩১৭ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর ২৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভোট গণনা শেষে কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।

মুমিনের সঙ্গে ভোটের লড়াইয়ে কেউও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। বিপুল ভোটের ব্যবধানে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। ফলাফল অনুসারে সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ পেয়েছেন ১৩৩ ভোট। অপর প্রার্থী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন পেয়েছেন ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পদে বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা অপর দুই প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ১৯৪ ও সাবেক সহসভাপতি লিটন আহমদ ২৭ ভোট পেয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের ঐতিহাসিক রেজিষ্টারী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা যুবদলের সম্মেলনের উদ্বোধন হয়। এতে কেন্দ্রীয় বিএনপির ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..