চারিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

চারিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধিঃঃসিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগ ১ নং ওয়ার্ড এর সম্মেলন গতকাল শনিবার ভিত্রিখেল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক সিরাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মো. বদরুল ইসলামকে সভাপতি ও ওলিউর রহমান কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য ১নং ওয়ার্ল্ড আওয়ামী লীগ এর কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চারিকাটা ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত নেতা শাহেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত নেতা আব্দুর রাজ্জাক রাজা, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ,সাবেক ছাত্রলীগ ইমরান আহমদ দুলাল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..