সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২২
জসিম উদ্দিন : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুন) জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই মোহন রায় একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা সহ আবু বক্কর নামের এক যুবককে আটক করেন।
আটককৃত যুবক সিলেটের জালালাবাদ থানাধীন আখালীয়া উত্তরপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে আবু বক্কর।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন ইয়াবা সহ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd