সিলেট | |
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১
কবি : সাজেদা আক্তার রানী
থেকো তুমি তোমার মতো তোমার যতো আশা,
ভেঙ্গে দিতে চাই না আমি তোমার সাধের বাসা।
নিঝুম রাতে কাছে বসে দিতে কতো আশা,
এক নিমিষেই ভেঙ্গে গেল আমার ভালোবাসা।
দেখা হলেই যায় হারিয়ে মনের সব কথা,
একটু সুযোগ দাও নী তুমি বুঝবে কি আমার ব্যাথা।
নিঝুম রাতের সঙ্গী হয়ে আমি দেখি তারা,
কথা দেয়ার পরে ও তোমার পাই নি কোন সাড়া।
বন্ধু আমার অনেক ভালো মনটি শুধু কালা,
আশা দিয়ে অবুঝ মনকে দিলো কতো জ্বালা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd