পিরেরবাজারে অসহায় পরিবারে সরকারি ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

পিরেরবাজারে অসহায় পরিবারে সরকারি ত্রাণ বিতরণ

সিলেট :: সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ১০ম দফায় সরকারের বিনামূল্যের চাল বিতরণ করেছেন ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মছব্বির।

সোমবার (১১ মে) দুপুরে ইউনিয়নের পিরেরবাজারস্থ এমকে মার্কেটে ৮৮টি অসহায় পরিবারে এ ত্রাণ বিতরণ করা হয়। এনিয়ে মোট সাড়ে ৭শ’ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এসময় ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) জুমেরা রহমান জবা, সমাজ সেবক নজরুল ইসলাম, জনি, তানভিরসহ স্থানীয় মুরব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের জি-আর কর্মসূচীর আওতায় মহামারী (করোনা ভাইরাস) চলাকালীন সময়ে অসহায় দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি হারে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের আওতায় এ ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ডের মেম্বার আব্দুল মছব্বির।

তিনি জানান, সোমবারের ৮৮টি পরিবারসহ এ পর্যন্ত সরকারি ও ব্যক্তি উদ্যোগ মিলিয়ে  ওয়ার্ডের প্রায় ৭শ’ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আব্দূর মছব্বির আরো জানান, করোনা (কভিড-১৯) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের বরাদ্দের ভিত্তিতে এই অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রান বিতরণ অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..