গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জাফলংয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু ব্যবস্খাপনা ও মাটিমহল আইন মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে জাফলং পিয়াইন নদিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা কালে বালু ব্যবস্খাপনা ও মাটিমহল আইন ২০১০ মোতাবেক একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) লুচিকান্ত হাজং, গোয়াইনঘাট থানার এস আই মতিউর রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।