সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর কাস্টঘর ও সুরমা মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৯০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ৩ জন হলো- আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামের (বর্তমানে- শাহী ঈদগাঁহ) মানিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫), বাহুবল উপজেলাধীন পৈল গড়ের পাড় গ্রামের (বর্তমানে- শাহী ঈদগাঁহ) মৃত সাজিদ মিয়ার ছেলে জীবন মিয়া (২৬) ও শাহপরান থানাধীন সৈয়দপুর গ্রামের মৃত শহীদ আহমেদের ছেলে আমিন আহমেদ (৩০)।
র্যাব-৯ জানায়- সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে সুরমা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩০০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন ও জীবন মিয়া নামের পেশাদার ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া একই দিন বিকালে অভিযান চালিয়ে নগরীর কাষ্টঘরের মূল ফটকের বিপরীত পাশে থেকে ৫৯০ পিস ইয়াবাসহ আমিন আহমেদ নামের একজনকে আটক করে র্যাব-৯।
দুটি অভিযানেই নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
এদিকে আটক ৩ জনকেই সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান। আটক ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd