সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের সার্বিক তত্বাবধানে সিলেটের গোয়াইনঘাটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলায় মাদকসহ মোট ১৩জন আসামীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, থানার এসআই যিশু দত্ত, এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, এসআই আব্দুল আহাদ, এএসআই হুমায়ুন, এএসআই আতাউল গনি, এএসআই সুফিয়ান, এসআই সমিরন দাস, এএসআই সত্যজিৎ তালুকদার, এএসআই তোফাজ্জল হোসেন, এএসআই সাঈদুর রহমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ১০জন এবং জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১জন এবং মাদক মালায় ২জনসহ মোট ১৩ জনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার নিহাইন গ্রামের আব্দুল মতিনের পুত্র, সোহেল আহমদ(৩৫), দক্ষিণ জাঙ্গাইল গ্রামের আব্দুল মালেক মালাইয়ের পুত্র সেলিম উদ্দিন(২৬), বহর পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মালিক’র পুত্র শাহীন উদ্দিন (৩৫), রায়নগর গ্রামের ময়না শিকদারের পুত্র আলকাছ শিকদার (৩৭), জয়নাল শিকদার (৩৫),ডৌবাড়ী গ্রামের আব্দুল বারী এর পুত্র বদরুজ্জামান (৩০),আবদুল মুমিন(২৯), মোশাহিদ আলী(৪৫),আবদুল মতিন(৪০), ফতেহপুর ১ম খন্ড লংপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র জসিম উদ্দিন (৩০)।পশ্চিম কালিনগর গ্রামের মাবুল হকের পুত্র আবদুল করিম(৪৬),সোনাটিলা গ্রামের মৃত আবুল কালামের পুত্র আলমগীর হোসেন(২৭),মোহাম্মদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র সাফিকুল ইসলাম (৩৫)।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, অপরাধ দমনে থানা পুলিশের নিরংকুশ দ্বায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ স্বার্বক্ষনি তৎপর রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd