ইউএনও নাযমুস সাকিবকে বরণ করলো গোয়াইনঘাট থানা পুলিশ

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

ইউএনও নাযমুস সাকিবকে বরণ করলো গোয়াইনঘাট থানা পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকৃত ইউএনও মো. নাজমুস সাকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: নজরুল ইসলাম। এছাড়াও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ।

সোমবার (২৩) ডিসেম্বেবর দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের কার্যালয়ে উপস্থিত হয়ে থানার সকল অফিসারদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় গোয়াইনঘাট উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অপরাধমুক্ত গোয়াইনঘাট গড়ার প্রত্যয় নিয়ে বিস্থর আলোচনা করেন উপজেলার এ কর্ণদ্বারদ্বয়। এসময় একযোগে সকলে মিলে মিশে কাজ করারও অঙ্গিকারও ব্যক্ত করেন।

উল্যেখ্য চলতি মাসের ১৫ তারিখ সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পালকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ও সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবকে গোয়াইনঘাটে বদলি করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..