বড়দিন উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে সিলেট জেলা পুলিশ: এসপি ফরিদ উদ্দিন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

বড়দিন উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে সিলেট জেলা পুলিশ: এসপি ফরিদ উদ্দিন

সিলেট:: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১:০০ ঘটিকায়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। জেলা বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান খান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট থানাধীন লোভাছড়া ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট থানাধীন বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ ও অফিসার ইনচার্জগণ।

মতবিনিময় সভায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন-২০১৯ উদ্যাপন নির্বিঘœ করতে আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে আগত চার্চ নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার জানান, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে।

শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে। এছাড়া সিলেট জেলাধীন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ প্রদান করেন।

সভায় পুলিশ সুপার বড়দিনের প্রার্থনায় কোন বিদেশী অতিথি যোগদান করলে তার নিরাপত্তায় থানার অফিসার ইনচার্জকে আগাম তথ্য প্রদানের অনুরোধ করেন। তিনি আরও বলেন, বড়দিন উদযাপনে সিলেট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বদ্ধপরিকর।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..