কানাইঘাটে নিহত অলিউরের দাফন সম্পন্ন: গ্রেফতারকৃত ৩ আসামী কারাগারে

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

কানাইঘাটে নিহত অলিউরের দাফন সম্পন্ন: গ্রেফতারকৃত ৩ আসামী কারাগারে

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার সদর ইউপির উমাগড় গত মঙ্গলবার ভিট বাড়ির জমি আত্মসাৎ করতে ব্যর্থ হয়ে আপন ছোট ভাই ভাতিজার হাতে মারধরের শিকার হয়ে অলিউর রহমান (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের তালাকপ্রাপ্তা মেয়ে মাসুদা বেগম ঘটনার পর কানাইঘাট থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত অলিউর রহমানের ছোট ভাই তার চাচা খলিলুর রহমান (৬০), স্ত্রী রহিমা বেগম (৫০) ও তাঁর ছেলে মামুন আহমদ (২৭) কে আসামী করে মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন। এ দিকে ময়নাতদন্তেরপর নিহত অলিউর রহমানের জানাযার নামাজ গতকাল বুধবার বাদ মাগরিব স্থানীয় উমরগঞ্জ মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে।

জানা যায়, বিপুল সংখ্যক লোকজন শরীক হন। পরে গ্রামের গুরুস্থানে দাফন করা হয় অলিউর রহমানকে।প্রসঙ্গত যে, ওলিউর রহমানের কোন ছেলে সন্তান না থাকায় তার ভিট বাড়ির ছয় শতক জমি আপন ছোট ভাই খলিলুর রহমানের পরিবারের লোকজন জোরপূর্বক ভাবে গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাব রেজিষ্টার অফিসে দলিল সম্পাদন করতে নিয়ে যেতে ব্যর্থ হয়ে অলিউর রহমানকে প্রচন্ড মারধর করলে তিনি মারা যান।

নিহতের তিন মেয়ে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্রেফতারকৃত খলিল ও তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে মামুন আহমদকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..