সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. নাজমুস সাকিব। নবাগত ইউএনও নাজমুস সাকিব বুধবার বেলা ১টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রবেশ করলে বিদায়ী নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এরপর বিদায়ী নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের কাছ থেকে সকল অফিসিয়াল দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তিনি বিদায়ী নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের কাছে সহযোগিতা কামনা করেন এবং তাকেও শুভেচ্ছা জানান।
১৫ ডিসেম্বর গোয়াইনঘাটের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার হিসাবে বদলী করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd