সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা থেকে বিদায় নিচ্ছেন। তার বিদায় উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় এসয় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো:মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, করিম মাহমুদ লিমন, সংবাদকর্মী শাহ আলম,মিনহাজ মির্জা প্রমূখ।
এদিকে, গোয়াইনঘাটে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন বালাগঞ্জের বিদায়ী ইউএনও মো. নাজমুস সাকিব।তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বুধবার (১৮ ডিসেম্বর) যোগদান করবেন।
সিলেটের বালাগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন দেবাংশু কুমার সিংহ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd