সুনামগঞ্জে পানসী রেস্টুরেন্টে মরা গরু বিক্রি, আটক ৩

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

সুনামগঞ্জে পানসী রেস্টুরেন্টে মরা গরু বিক্রি, আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: পানসী রেস্টুরেন্টে মরা গরুর মাংস এনে বিক্রির চেষ্টার অভিযোগে হোটেলের তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। তবে এই তিনজনকে ছাড়িয়ে নিয়ে উপর থেকে তদবির শুরু করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জের সার্কিট হাউসের কাছে সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। ওই গরুটির মাংস এনে হোটেলে বিক্রি করার চেষ্টা করছিল সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্টের সংশ্লিষ্টরা।

এ ঘটনাটি স্থানীয়রা পুলিশের বিশেষ শাখাকে অবগত করলে পুলিশের বিশেষ শাখা সদর থানাকে অবগত করে। পরে হাতেনাতে তিনজনকে ধরে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, মরা গরুর মাংস রান্না করা খাবার বিক্রির চেষ্টার অভিযোগে পানসী রেস্টুরেন্টের তিনজনকে আমরা আটক করেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..