সিলেট :: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সিলেট জেলা শাখা কর্তৃক রোববার পুলিশ লাইন্সে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বয়স ভিত্তিক দুটি ধাপে অনুষ্টিত এ প্রতিযোগিতায় ক-বিভাগে ৬ থেকে ১০ বছর পর্যন্ত এবং খ-বিভাগে ১১-১৫ বছর পর্যন্ত শিশুরা অংশগ্রহন করেন।
অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্য থেকে দুটি পর্বে ১ম,২য় এবং ৩য় স্থান নির্বাচন করে আকর্ষনীয় ক্রেস্ট প্রদান করা হয় ।এছাড়া অংশগ্রহনকারী অন্যান্য সবাইকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিলেট জেলা শাখার সভানেত্রী মাহফুজা শারমিন।এছাড়া পুনাক সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী মাহফুজা শারমিন তার বক্তব্যে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুদের শুভেচ্ছা জানিয়ে বলেন শিশুদের প্রতিভা বিকাশে এরকম প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরবর্তীতে সমাজে পিছিয়ে পরা নারীদের আর্থ সামাজিক উন্নয়নে পুনাক সিলেট জেলা কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন পুনাক সিলেটের এই ধরনের প্রতিযোগিতাকে স্বাগত জানাই। ভবিষ্যতে পুনাক সিলেটের কার্য পরিধি আরো বৃদ্ধি করতে পুনাক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।