সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯
সিলেটের কানাইঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে শামসুদ্দোহা পিপিএম যোগদান করেছেন। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর (গত বৃহস্পতিবারের স্বাক্ষরিত এক আদেশে) সিলেটের বিশ্বনাথ থানা থেকে গত শুক্রবার রাতে বদলী জনিত কারনে কানাইঘাট থানার ওসি হিসাবে শামসুদ্দোহা পিপিএম যোগদান করেন।
তিনি কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের স্থলাবিষিক্ত হলেন। জানা যায় বিশ্বনাথ থানায় অত্যন্ত সুনামের সহিত অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করে ছিলেন শামসুদ্দোহা পিপিএম। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd