সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
উপবন এক্সপ্রেসে তরে ঢাকায় যাওয়ার জন্য রবিবার রাতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেট নার্সিং কলেজের দুই ছাত্রী সানজিদা আক্তার ও ফাহমিদা ইয়াসমিন ইভা। তাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
সিলেট নার্সিং কলেজের দুই ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় বিএনএ সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন- সানজিদা আক্তার ও ফাহমিদা ইয়াসমিন ইভা নিজেদের নার্সিং পেশায় যুক্ত করে মানবসেবায় কাজ করে গেছেন। তাদের অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
শোকবার্তায় তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd