সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯
সিলেট :: সিলেট সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের মেধাবী ছাত্রী সৈয়দা লিমা বেগম (১৯) জটিল কিডনী রোগে আক্রান্ত। দীর্ঘদিন থেকে দুটি কিডনী ড্যামেজ হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে। প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসুস্থ্য লিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুক ভাগ গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের মেয়ে।
সৈয়দ শফিকুল ইসলামের মধ্যবিত্তের পরিবার। কোন রকমে ছেলে সস্তান নিয়ে বেঁচে আছেন। এতোদিন আত্মীয়স্বজনের সাহায্যার্থে মেয়ে লিমা বেগমের চিকিৎসা চলছিল। কিন্তু লিমার দুটি কিডনী নষ্ট হওয়ায় প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
সিলেট সরকারি কলেজ এর বিবিএস ফাইনাল বর্ষের ছাত্রদের পক্ষথেকে সিলেট সরকারি কলেজ এর বিএ ১ম বর্ষের ছাত্রী সৈয়দা রিমা আক্তার লিমার চিকিৎসার জন্য আর্থিক-সাহায্য-প্রদান করা হয়। সিলেট সরকারি কলেজ এর বিবিএস ফাইনাল বর্ষের ছাত্র ফয়েজ আহমদ, সালমান আহমদ, সুফিয়ান আহমদ, ইমরান আহমদ ফাহিম,মাহবুবুর রহমান রানা, জাকির আহমদ শিপু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট টেকনিক্যাল কলেজ এর ছাত্র শাহ সাইদুল ও সেজুয়ান আহমদ। তারা বিভিন্ন কলেজ থেকে ক্যাম্পেইন এর মাধ্যমে টাকা উত্তোলন করে তাদের কাছে দুই ধাপে নগদ ২২,০০০ হাজার টাকা ও ২য় ধাপে ৩২,০০০ হাজার টাকার চেক প্রদান করেন। তারা মেধাবী ছাত্রী সৈয়দা লিমা বেগম সাহায্যের জন্য সমাজের বিত্তবান সহযোগিতা কামনা করেন।
মেধাবী লিমাকে বাঁচাতে সমাজের বিত্তবান সহ সকল মহলের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন লিমার ভাই সৈয়দ রাসেল আহমদ। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭২৬০৯৬২৭৮ (বিকাশ), ব্যাংক একাউন্ট নাম্বার- ৩৬১৮৪ (৩৬১৮৪) অগ্রণী ব্যংক হেতিমগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট।
অসুস্থ্য লিমা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে ডা.আলমগীর চৌধুরী ও সৈয়দ শামসুদ্দিন হাসপাতালে ডা.নাজমুস সাকিবের তত্ত¡াবধানে চিকিৎসা নিচ্ছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd