সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯
আজমল আলী :: নগরীর খরাদিপাড়ায় (বৈশাখী) এলাকায় মিসবাহ উদ্দিন (৪০) নামে এক চাকুরীজীবীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মিসবাহ উদ্দিনের গ্রামের বাড়ি ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে- জাতীয় পার্টি নেতা আব্দুল্লাহ সিদ্দিকীর তুলার ফ্যাক্টরিতে কাজ করতেন মিসবাহ উদ্দিন। প্রতিদিনের ন্যায় আজও তিনি ক্রেতাদের কাছ থেকে টাকা তুলে খরাদিপাড়ায় বসে টাকা গুনছেন। তখনই পেছন থেকে কিছু লোক এসে তার গলায় ছুরি ধরে গলা কেটে ফেলে।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনও বুঝা যাচ্ছে না। তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd