সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন এলাকা থেকে এজাহারনামীয় এক পলাতক আসামী নজরুল ইসলাম (৩২)কে আটক করেছে র্যাব ৯।
গত রোববার (১৭ ফেব্র“য়ারি) রাত আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসপি মোঃ নাহিদ এর সমন্বয়ে অভিযান করা হয়।
গ্রেফতারকৃত আসামী সুনাগঞ্জের ছাতক থানার হাসানপুর গ্রামের মোঃ লাল মিয়ার পূত্র মোঃ নজরুল ইসলাম (৩২)। সে বর্তমানে কোতয়ালী থানাধীন এলাকা আখালিয়া ঘাটের ২৫ নং তপোবন এর বাসিন্ধা।
অভিযানে এসএমপির জালালাবাদ থানাধীন আখালিয়া নবাবী মসজিদ এলাকা থেকে এয়ারপোর্ট থানার একাধিকআইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত পলাতক আসামী নজরুল ইসলামকে এসএমপি এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd