এমসি কলেজে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

এমসি কলেজে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের মুরারিচাদ (এমসি) কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের উপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব। এ উৎসব চলাকালীন সময় বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে বসা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় সেখানে থাকা সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, দৈনিক ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভি ডটকমের ক্যামেরাপার্সন কাউসার আহমদ।

এ ব্যাপারে দৈনিক ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি বলেন, “এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। পরে দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মিঠু দাস জয় এগিয়ে গিয়ে তাদের সংঘর্ষের ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে ছাত্রলীগ কর্মীরা।”

এ ব্যাপারে দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী বলেন, “ছাত্রলীগ কর্মীরা উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করেছে। হামলার সময় আমার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু সকলের উপস্থিতে পরে তা আর ছিনিয়ে নেয়া সম্ভব হয়নি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, “আমর ঘটনাস্থলে আছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যাপারটি আমরা গুরুত্বের সাথে দেখছি।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..