সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
বিশ্বনাথ প্রতিনিধি :: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে দু-এক দিনের মধ্যে একটি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হলে তাহসিনা রুশদী লুনাকে গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন সিসিইউ-তে রাখার পর আজ (রোববার) তাকে কেবিনে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসক মনোয়ারার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দু-এক দিনের মধ্যে লুনার একটা অপারেশন করা হবে।
অসুস্থ তাহসিনা রুশদী লুনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd