গোয়াইনঘাটে স্কুল ছাত্র সাহেলের হত্যাকারী পুলিশের হাতে আটক

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯

গোয়াইনঘাটে স্কুল ছাত্র সাহেলের হত্যাকারী পুলিশের হাতে আটক

আলী হোসেন, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে স্কুল ছাত্র দেলোয়ার আহমেদ সাহেল’র হত্যাকারী আবরাবুল হক আবুলকে গোয়াইনঘাট থানা পুলিশ আটক করেছে।

জানাযায়, ঘটনার কিছু দিন আগে আবরাবুল তার প্রেমিকাকে নিয়ে জাফলং বেড়াতে যায়। এক সময় প্রেমিক যুগলদ্বয় জাফলং চা-বাগানে আপত্বিকর অবস্থায় লিপ্ত হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। একপর্যায়ে তাদের অভিভাবকদের এমন খবর দেয় স্থানীয়রা। নিহত সাহেল (৬) এর পিতা সোয়াব আলী কালা মিয়া সহ গ্রামের লোকজন গিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসেন।

এ নিয়ে কালা মিয়া আসামি আবরাবুল হক কে শাসনমূলক তথা গালাগালি করে এবং আবরাবুল এর পিতা মাতা ভাইদের বলে শাসন করতে। ফলে আবরাবুল এর পরিবার তাকে ঘর থেকে বাহির করে দেয়। কালাা মিয়াকে দোষীভাবে এবং তাকে শিক্ষা দেয়ার জন্য উঠে পড়ে লাগে আবরাবুল।

একপর্যায় আবরাবুল কালা মিয়ার কোন ক্ষতি না করতে পেরে তার স্কুলপড়–য়া ছেলে দেলোয়ার আহমেদ সাহেলকে দেশীয় অস্ত্র( ছুরি) দিয়ে একটি চোখ উপড়ে ফেলে এবং গলা কেটে পাশর্^বর্তী কবরেস্থানে ফেলে রাখে।

গত মঙ্গলবার দুপুরে সাহেল বাড়ির পাশেই খেলাধুলা করছিল খেলাধুলার একপর্যায়ে হঠাৎ বেলা ১টার দিকে সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি কবরস্থানে কাছেই এলাকাবাসী সাহেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

শুক্রবার সহকারী পুলিশ সুপার ( উত্তর সার্কেল ) নজরুল ইসলাম নেতৃত্বে এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল ও ওসি তদন্ত হিল্লোল রায় সঙ্গিয় ফোর্সদের নিয়ে স্থানীয় ফেনাইকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এব্যাপারে ওসি গোয়াইনঘাট মো. আব্দুল জলিল আবরাবুল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন স্কুল ছাত্র সাহেল হত্যাকান্ডের মূল আসামী ও ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে সে অকপটে হত্যার স্বীকারউক্তিও দিয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..