সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষকিভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এতে বেইলি সেতু ভেঙে খাদে পড়ে যায় এটি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে। ট্রাকের ভেতরে আটকা পড়ে আরেক শ্রমিকের মরদেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও ৫ শ্রমিককে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম জানান, একজনের লাশ উদ্ধার হয়েছে, আরও একজনের লাশ ট্রাকের ভেতরে আটকে আছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd