সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার রকিব আলীর ছেলে দেলোয়ার হোসেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই জুনেদ আহমেদ, এস আই রতন লাল দেব ও এস আই আনোয়ার হোসেন জাফলংয়ের মেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
থানার ওসি মো. দেলওয়ার হোসেন ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd