সিলেট | |
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক-এর দিক-নির্দেশনায় এসআই (নি:) নাঈমুল হাসানসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ৮ নভেম্বর রাত অনুমান ৮:০০ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন ৬নং ফতেপুর ইউনিয়নের মহেষখেড় গ্রামস্থ রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনের একটি খালি জায়গায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানার মুরারবন গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯) এবং সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬)-কে গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) ভোর অনুমান ৪:৫০ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলার নিজ নিজ বাড়ি থেকে মামলার এজাহারনামীয় অপর ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—খাস বারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯) এবং নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১১/৩৫০, তারিখ: ১১/১১/২০২৬ খ্রি:)।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd