সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে মানবপাচারের চারটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সুভি ও শামছুলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে মানবপাচার করে আসছিল। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মামলার বাদী ও ভুক্তভোগীদের অভিযোগ, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বিদেশগামীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া হতো। সুভি বেগমের স্বামী ইতালিতে এবং তার এক ভাই লিবিয়ায় বসবাস করেন বলেও জানা গেছে।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শেলন ভান্ডারীর অভিযোগ, ইতালি পাঠানোর কথা বলে সুভি বেগম তার কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। এ ছাড়া আরও অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তার দুজনকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..