সিলেট | |
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: চোরাচালান নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগে আলোচিত সিলেট সদর উপজেলা বিএনপি নেতা রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার বড়কাপন এলাকায় নিজ বাড়ির সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, রুস্তম আলীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রুস্তম আলী হাটখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়কাপন গ্রামের মৃত তৈয়ব আলী বাদশার ছেলে। তিনি সদর উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক।
জালালাবাদ থানাধীন তেমুখী–শিবের বাজার–সালুটিকর সড়ক ব্যবহার করে চোরাচালান নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগে এর আগে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আলোচনায় আসেন রুস্তম আলী। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছিলেন, রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ তুলেছে। তিনি নিজেকে অভিযোগ থেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
পুলিশ জানিয়েছে, রুস্তম আলীকজালালাবাদ থানা পুলিশ জানিয়েছে, রুস্তম আলীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd