সিলেট | |
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৬
সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদেবী এলাকা থেকে বিপ্লব দেব (৫১) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী তৃপ্তি নাগ তিথি সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১০০২ দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ বিপ্লব দেবের পিতার নাম শচীন্দ্র মোহন দেব এবং মাতার নাম কৃষ্ণ রানী দেব। তিনি চৌকিদেবী এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি।
কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর বিষয়ে তথ্য জেনে থাকলে অবিলম্বে নিচের নম্বরে অথবা সংশ্লিষ্ট এয়ারপোর্ট থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: ০১৭৬২৯১২৯২৯ (তৃপ্তি নাগ তিথি)
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd