অবৈধ ফায়দা হাসিলের লক্ষ্যে গোয়াইনঘাটে ব্যবসায়ীদের নিয়ে অপপ্রচার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

অবৈধ ফায়দা হাসিলের লক্ষ্যে গোয়াইনঘাটে ব্যবসায়ীদের নিয়ে অপপ্রচার

গোয়াইনঘাটের ব্যবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিগত কয়েক দিন থেকে একটি চাঁদাবাজ চক্রের সদস্যরা অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে ব্যবসায়ীদের নামে অপপ্রচার চালিয়ে তাদের কাছ থেকে বড় অংকের টাকা দাবি করে আসছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার হাদারপারে ব্যবসায়ী গোলাম হোসেন, জালাল উদ্দিন মেম্বার, ফরিদুল ও হেলাল উদ্দিন জানান, বিগত কয়েক দিন থেকে অবৈধ ফায়দা হাসিলের লক্ষ্যে সাংবাদিক পরিচয়ে একটি চক্রের সদস্যরা তাদের বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা গুজব ছড়াচ্ছে।

এই অপপ্রচারে তীব্র নিন্দা জানিয়ে ব্যবসায়ীরা আরও বলেন, আমাদের মধ্যে সবাই বিএনপির রাজনীতি করি। এই তথ্য সন্ত্রাসীরা আমাদের আওয়ামী লীগ বানিয়ে এমনকি প্রশাসনকে জড়িয়ে ফায়দা হাসিলের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..