ফেসবুক পোস্টের জেরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রশিবির নেতা রনির বাড়িতে হামলা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

ফেসবুক পোস্টের জেরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রশিবির নেতা রনির বাড়িতে হামলা

‎বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রশিবির নেতা রেজওয়ান হোসেন রনির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, রনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে পোস্ট দেন।এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চারখাই ইউনিয়নের বাগবাড়ি গ্রামে রনির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে আসবাবপত্র তছনছ করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়িতে রনির বৃদ্ধ বাবা-মা উপস্থিত ছিলেন।

‎রনির পরিবার জানায়, হামলাকারীরা রনিকে দেশে ফিরলে ‘খুন বা ক্রসফায়ারে হত্যার’ হুমকি দেয়। পাশাপাশি বিষয়টি পুলিশকে জানালে আরও ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়।

‎রনির বাবা মো. দিলাল উদ্দিন সাংবাদিকদের বলেন,“ওরা এসে বলে রনি দেশে এলে ধরে নিয়ে যাবে, পুলিশ দিয়ে ক্রসফায়ারে মারবে। আমরা এখন চরম আতঙ্কে আছি।”

‎তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে প্রভাবশালী চারখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এই হামলার সঙ্গে জড়িত, যাদের সঙ্গে রনির দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। এর আগেও রনিকে ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।


‎এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‎“ঘটনার বিষয়ে আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎তবে এলাকাবাসীর দাবি ঘটনার সাথে সাথে পুলিশকে জানালেও পুলিশ পাত্তা দেয়নি।

‎ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রবাসী রনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..