প্রবাসীর উদ্যোগে বিশ্বনাথের সাতপাড়া গ্রামে নৌকার সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

প্রবাসীর উদ্যোগে বিশ্বনাথের সাতপাড়া গ্রামে নৌকার সমর্থনে উঠান বৈঠক

বিশ্বনাথ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ‘নৌকা’ প্রতীকের সমর্থনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে ঊঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকটি যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল আজিরের উদ্যোগে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মাঝি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ছোট ভাই ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব হামিদুর রহমান চৌধুরী আনোয়ার। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।

সভায় বক্তব্যে তারা বলেন, নৌকা উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক। ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয় হলে গত ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনের আর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবেন না। শফিক চৌধুরীর হাত ধরে সিলেট-২ আসনে উন্নয়নের জোয়ারে ভাসবে। কারণ বার বার নৌকার বিজয়েই বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।

উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
হাজী মদরিছ আলী একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টারের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আছাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হবিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক লালা মিয়া, যুবলীগ নেতা নিজাম উদ্দিন মন্টু, আব্দুর রুপ, আবুল কাশেম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রফিকুজ্জামান, সোহেল আহমদ মুন্না। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ফয়ছল আহমদ। এতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..