সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ডেস্ক রিপোর্ট: খুলনার পাইকগাছায় শিক্ষা সফরে যেতে সম্মতি না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে দশম শ্রেণির ছাত্র প্রান্ত মণ্ডল (১৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার ভোর ৬টার দিকে তার পড়ার ঘরের আড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকরুন বাড়ি গ্রামের আনন্দ কুমার মণ্ডলের ছেলে ও লক্ষ্মীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সকালে বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ১৬ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী শিক্ষা সফরে যাওয়ার কথা।
বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তাদের ওপর অভিমান করে সে আত্মহত্যা করে। লস্কর ইউপির চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd