বিশ্বনাথের কাদির সিএনজিসহ গোয়াইনঘাটে গ্রেফতার

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

বিশ্বনাথের কাদির সিএনজিসহ গোয়াইনঘাটে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে নাম্বার বিহীন চোরাই সিএনজিসহ বিশ্বনাথের কাদির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল কাদির ও আটককৃত সিএনজি বর্তমানে গোয়াইনঘাট থানায় জব্দ রয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার অফিসার ইন-চার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস, এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরের গোয়াইনঘাট বাইপাস সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান পরিচালনা করে।

চোরাইকৃত রেজিঃ বিহীন ১টি সিএনজিসহ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল মতলিবের ছেলে মো. আব্দুল কাদির (৩২) গ্রেফতার করেন। উদ্ধারকৃত সিএনজির প্রকৃত মালিক এখনোও সনাক্ত করা যায়নি বলে জানা গেছে।

এব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় সিলেটের গোয়াইনঘাটে অপরাধ দমনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধৃত আব্দুল কাদিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..