প্রেমের টানে ভারতীয় তরুণী জৈন্তাপুরে

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

প্রেমের টানে ভারতীয় তরুণী জৈন্তাপুরে

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযানে গোয়াবাড়ীর এলাকা থেকে ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীকে বিএসএফ’র নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপর ১ টায় জৈন্তাপুর গোয়াবাড়ী মুজিব নগর এলাকা থেকে নাইকো দাস (১৯) নামে এই নারীকে আটক করে। সে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপর ১ টায় ১৯ বিজিবি’র জৈন্তাপুর (রাজবাড়ী) ক্যাম্পের টহল টিম গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে উপজেলার জৈন্তাপুর গোয়াবাড়ী মুজিব নগর এলাকায় ভারতীয় নাগরিককে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের টহল টিম সরকারী ঘরে অভিযান পরিচালনা করে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে নাইকো দাস (১৯) কে আটক করা হয়।

নাইকো জানায় সে ফেইসবুকের মাধ্যমে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের সাথে পরিচয়। পরিচয়ের একপর্যায়ে তার পরামর্শে আমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেই। তারপ্রেক্ষিতে বাংলাদেশে আসি।

নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় নাইকো দাস নামের এক নারীকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..