সিলেট | |
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জালালাবাদ থানা পুলিশ ৩টি চোরাই গরু উদ্ধার মালিক খুঁজছে। জালালাবাদ থানার বাদে আলী গ্রাম থেকে ৫ মে ৩টি গরু উদ্ধার করে জব্দ করেছে থানা পুলিশ। গরু তিনটির প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে গরু তিনটি জালালাবাদ থানা পুলিশ হেফাজতে রয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনর্চাজ মো. নাজমুল হুদা খান। গরু তিনটির প্রকৃত দাবিদার থাকলে উপযুক্ত প্রমাণ নিয়ে জালালাবাদ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। জালালাবাদ থানায় এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ১২/১৯, ৫ মে ২০২২।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd