সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২
নিজস্ব ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মো. আমির আলী (৩০)। আমির আলী সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজার দাসপাড়া এলাকার মৃত কলমদর আলীর ছেলে।
ডিবি জানায়, শনিবার (২৭ আগস্ট) রাতে বন্দরবাজার ও সোবহানীঘাটগামী রাস্তা ও রংমহল টাওয়ার সংলগ্ন ইকবাল চুলাঘর নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd