সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের দায়ে খালুকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম কাশেম মিয়া (৩২)। সে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের শামসু মিয়ার ছেলে। রবিবার (২১ আগস্ট) ভোরে ধর্ষক কাশেম মিয়াকে নিজ বাড়ী থেকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষিতা মেয়েটি অভিযুক্ত কাশেম মিয়ার স্ত্রীর আপন বোনের মেয়ে। আত্মীয়তার সূত্রে সে প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করতো। আসা-যাওয়ার এক পর্যায়ে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কাশেম। গত ১৯ আগস্ট কৌশলে কাশেম মেয়েটিকে ফুঁসলিয়ে পাশ্ববর্তী উপজেলা কুলাউড়ায় নিয়ে যায়। সেখানে এক জায়গায় রেখে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে দুই দিন ধরে ধর্ষণ করে। এ ঘটনার জানাজানি হলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধর্ষক কাশেমকে নিজ বাড়ি থেকে আটক করে এবং ভিকটিমকে পুলিশে হেফাজতে নিয়ে আসেন। পরে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে জুড়ী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ আহমদ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে (মামলা নং ০৭, তারিখ ২১/০৮/২০২২) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd