সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অভিনব কায়দায় বাড়ির লোকজনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার চুরির এসব ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারসহ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অবশেষে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলা ডিবি পুলিশ তিন চোরকে গ্রেপ্তারের পর রহস্য উদঘাটিত হয়। শনিবার (৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার ও চুরির রহস্য উদঘাটনের তথ্য জানান।
জানা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময়ে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কয়েকটি পরিবারের লোকজনকে অচেতন চুরি করে গ্রেপ্তারকৃতরা। ঘটনার বিষয়ে মামলা হলেও স্থানীয় থানা পুলিশ চোরদের গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করতে পারেনি।
ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈশ্বরগঞ্জ থানায় মাইজহাটি গ্রামের আকরামের বাড়িতে ও রাজারামপুর গ্রামের নুরে আলম সিদ্দিকি বাবলুর বাড়িতে চুরির ঘটনায় গত জানুয়ারির ১ তারিখ ও ১৪ তারিখ ঈশ্বরগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের হয়। ওই সব মামলা দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দত্তের ডাংরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সবুজ মিয়া ওরফে আইলশা (৩০), কাঠাল ডাংরী গ্রামের ইস্রাফিলের ছেলে রফিক মিয়া (৩০) ও কাঁকনহাটি গ্রামের কফিল উদ্দিনের ছেলে শাহিন মিয়াকে (৪০) শুক্রবার রাতে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। পরে আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ শুভর আদালতে হাজির করলে চোরেরা চুরির কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
তারা জানায়, ওই সব গ্রামে কৃষক পরিবারকে বাছাই করে আগের রাতে রান্না ঘরে ঢুকে মসলার সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখা হত। পরদিন ওই মসলার রান্না করা খাবার খেয়ে সকলেই অচেতন হয়। এই সুযোগে তারা ঘরে প্রবেশ করে সকল কিছুই লুটে নেয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd