সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পর এবার সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। এছাড়া প্রথমবারের মতো সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন- শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা কর হয়।
১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, কর্নেল (অব.) ফারুক খান, মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
এদিকে সম্মেলনের মাধ্যমে নবমবারের মত দলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
এছাড়া দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এর আগে কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।
সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সমর্থন জানান যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে আর কোনো নাম না আসায় ওবায়দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd