সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ সিলেটের গোয়াইনঘাটের এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (২১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টায় গোয়াইনঘাট থানাধীন শালুটিকর বাজার থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
এসময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫শ’ পিস অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করে র্যাব।
আটককৃত চোরাকারবারি গোয়াইনঘাট থানাধীন বহর গ্রামের মৃত রেহমান আলীর ছেলে আবু বক্কর (৫২)। উদ্ধারকৃত পাতার বিড়িসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd