আমরা স্বদেশের ঠাকুর ফেলে ‘বিদেশি কুকুর’ ধরি: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

আমরা স্বদেশের ঠাকুর ফেলে ‘বিদেশি কুকুর’ ধরি: পরিকল্পনামন্ত্রী

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব বিষয়ে রোল মডেল খুঁজি আমরা। আমাদের রোল মডেল আমাদের দেশের মধ্যেই খুঁজতে হবে। স্বদেশের ঠাকুর ফেলে আমরা ‘বিদেশি কুকুর’ ধরি।

Manual5 Ad Code

মন্ত্রী আরও বলেছেন আমাদের রোল মডেল, বিজ্ঞানী, নেতা- আমাদের দেশেই আছে। আগে দেশে খুঁজব, পরে বাইরে যাব আমরা। প্রতিটি দেশ, সমাজ ও রাষ্ট্র রোল মডেল খোঁজে। রোল মডেলের প্রয়োজন আছে। কেবল অর্থনীতিতে নয়, আমাদের নেতৃত্বেও রোল মডেল খুঁজতে হবে।”- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেছেন।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তিতে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার সূচনা করে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা একটি মহৎ বিষয়ে পড়াশোনা করছেন। সাংবাদিকতা একটি সম্মানিত পেশা, এটিকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সংসদ, আইন ও আদালতের পরই সাংবাদিকতাকে বিবেচনা করা হয়। সাংবাদিকতার মাধ্যমে সুশীল সমাজ ও একটি দেশের নাগরিকের মতামত প্রকাশিত হয়। বিভিন্ন বিষয়ে জানাও যায়।

এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নের জন্য কাজ করছি। আমরা চাই শিক্ষার্থীদের স্থপতি হিসেবে গড়ে তুলতে। সুন্দর বিশ্ববিদ্যালয় শুধু স্থাপনায় নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও উন্নয়নে- বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্যে হবে ক্লাস ও জ্ঞান অর্জন করা।

Manual5 Ad Code

বিভাগের ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী তাজুল ইসলাম ও বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন- বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক হামিদ উল্ল্যাহ।

Manual3 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..