সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: শহীদ বুদ্ধিজীবী দিবসে নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট জেলা পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম,এএসবি (ডিএসবি) আনিসুর রহমান।
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যন্যা অফিসার ও ফোর্স শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন। শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সাংবাদিকদের নিকট দিবসটির তাৎপর্য উল্লেখ করে বলেন মহান স্বাধীনতা যুদ্ধের অন্তিম মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদাররা বাংলাদেশ কে মেধাশূন্য করার উদ্দেশ্য বিভিন্ন পেশার বাছাই করা বুদ্ধিজীবীগনদের কে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। বুদ্ধিজীবী দিবসে শাহাদাত বরনকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সহিত স্মরন করে সিলেট জেলা পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd